এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা মেটানোর প্রত্যয়ে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড ‘ক্লেমন’-এর দেশব্যাপী "১ লক্ষ্যে ১ লাখ" কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২২ আগস্ট) সকালে কাপ্তাই প্রজেক্ট এলাকার ‘কাপ্তাই শিশু নিকেতন’ (বাংলা ও ইংলিশ মিডিয়াম স্কুল) প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের টেরিটোরি ম্যানেজার মো. শাফিউল্লাহ এবং সেলস অফিসার মো. মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই শিশু নিকেতনের অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা এবং স্থানীয় পরিবেশক মো. আমান উল্লাহ মানিক। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।
সবুজায়নের অংশ হিসেবে বিদ্যালয় চত্বরে বাঁশের খুঁটিসহ আনুষ্ঠানিকভাবে মোট ১০০টি ফলজ চারাগাছ রোপণ ও বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে— ২৫টি পেয়ারা, ২০টি আমলকী, ১৫টি জাম্বুরা এবং লটকন, জাম, মাল্টা ও জলপাই ১০টি করে।
রোপণ করা চারাগাছগুলোর সঠিক পরিচর্যা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানের তিন জন কৃতি শিক্ষার্থীকে ‘ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি’-র আওতায় সম্মাননা প্রদান করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা হলো— ৮ম শ্রেণির ফারহান লাবিব চৌধুরী, ৮ম শ্রেণির আতিক শাহরিয়ার (মুন) এবং ৯ম শ্রেণির মো. বায়েজিদ আলম হিমেল।
আলোচনা পর্বে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের গাছের নিয়মিত যত্ন নেওয়ার আহ্বান জানান। একই সাথে ক্লেমন ব্র্যান্ডের এই সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ চারা এবং ক্লেমন পানীয় বিতরণ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।