এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কাপ্তাই উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। কর্মশালায় ‘তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা’ এবং ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে নিয়ন্ত্রণ কার্যক্রম’ বিষয়ে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজামান কামাল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, ১১৯ নং ভাইযতলী মৌজা হেডম্যান থোয়াই অং মারমা, জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং টাস্কফোর্স কমিটির সদস্যরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।