এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে মহম্মদপুর থানা পুলিশ।
নিহত শাহীন মিয়া উপজেলার পলাশবাড়ীয়া গ্রামের নিজাম উদ্দিন মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে কানাবিল মাঠে একটি বৈদ্যুতিক খুঁটির নিচে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশের প্রাথমিক ধারণা, রাতে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন শাহীন। ট্রান্সফরমারটি খোলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মরদেহের পাশ থেকে ট্রান্সফরমার খোলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ভূঁইয়া বলেন, "সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মতামত | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।