এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে ৪নং-রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছাত্রদল নেতা তৈয়বকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামিদের আটক ও বিচারের দাবিতে মানববন্ধন প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর সোমবার সকালে মহম্মদপুর বাজারে বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেছে শোকার্ত পরিবার,বন্ধুগণ,ছাত্রদল,যুবদল,বিএনপি'র নেতাকর্মী এবং স্থানীয় সাধারন জনতা।মানববন্ধনে তৈয়বের পিতা প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও তার মাতা বলেন,আমার সন্তানের হত্যাকারী খুনিরা আজ ও প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছেন।তাদের সন্তানের হত্যার সাথে জড়িত আসামিদের দ্রুত আটক এবং বিচারের জোর দাবি জানান বক্তারা।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র যুগ্ন-আহবায়ক আখতারুজ্জামান বিল্লাহ,উপজেলার ছাত্রদলের অন্যতম সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রাজিব,তামিম ইকবাল প্রমূখ।
উল্লেখ্য ফেসবুকে পোস্ট করা নিয়ে স্থানীয় শত্রুতার জের ধরে ২০২৩ সালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু তৈয়ব গুরুতর আহত হয়।মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়।পরে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সে মহম্মদপুর উপজেলা চর-নাাওভাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন।
নভেম্বর ১৯, ২০২৫
জুলাই ১৭, ২০২৫
জুন ১০, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৩ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।