এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (পিএসআই) মো. বোরহান উদ্দিন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাসী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বোরহান উদ্দিন যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রা গ্রামের কোবাদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে থানার কাজের অংশ হিসেবে তিনি বোয়ালমারী উপজেলার দিকে রওনা দেন। সোতাসী ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মাথায় ও ডান কানে গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার মৃত্যুতে পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এশিয়া | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।