সিগারেট চেয়ে না পাওয়ায় হত্যা, দেড় বছর পর গ্রেপ্তার আসামি

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
১৪ জুন, ২০২৫ ৪:২১ পিএম
শেয়ার করুন:
সিগারেট চেয়ে না পাওয়ায় হত্যা, দেড় বছর পর গ্রেপ্তার আসামি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেড় বছর আগে সংঘটিত এক ক্লুলেস হত্যা মামলার জট খুলেছে পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরে দীর্ঘ অনুসন্ধানে হত্যার রহস্য উদঘাটন করে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম নুরুল আলম রনি (২৭)। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের রংমালা বাজার এলাকার সফিকুল আলম বাহারের ছেলে।

শনিবার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার। এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় আসামি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ জানায়, নিহত যুবকের নাম মো. শরীফ (২৫)। তিনি রামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাফর আহম্মেদ ওরফে মিয়া মিস্ত্রির ছেলে। শারীরিকভাবে প্রতিবন্ধ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।