এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরিঘাটের পন্টুন থেকে বিপুল পরিমাণ চোরাই জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। অভিযানে ১ হাজার ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার মবিলসহ মো. জাকের উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত তেল ও মবিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৭ হাজার টাকা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে গত শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নলচিরা ফেরিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মো. জাকের উদ্দিন চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের তালুকদার বাড়ির খোরশেদ আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চরঈশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলচিরা ঘাটের পূর্ব পাশে ফেরির পন্টুনে অভিযান চালায় পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে শাহেদ উদ্দিন ওরফে ‘তেল শাহেদ’ (২৮) ও মো. রিয়াজ উদ্দিনসহ (৩২) অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জন পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে জাকের উদ্দিনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
পরে সেখানে তল্লাশি চালিয়ে চারটি বড় টিনের ড্রামে ৭২০ লিটার, ৩০টি প্লাস্টিকের জারিকেনে ৯০০ লিটার এবং ৯টি জারিকেনে ১৮০ লিটারসহ মোট ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এছাড়া একটি বড় ড্রামভর্তি ২০০ লিটার মবিল উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, জব্দকৃত ডিজেলের বাজারমূল্য প্রায় ২ লাখ ৭ হাজার টাকা এবং মবিলের মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, "আটক ব্যক্তির কাছে এসব জ্বালানি তেলের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে এগুলো চোরাই তেল। এ ঘটনায় হাতিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"
আগস্ট ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
পটুয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।