এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম এবং উপ-পরিদর্শক (এসআই) নাঈমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেবুজিলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ সোহেল হাওলাদার (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, ছোট বুইচাকাঠী গ্রামে পরিচালিত পৃথক আরেকটি অভিযানে মো. রহমাত হাওলাদারের ছেলে আখতারুজ্জামানকে (২৮) ৫৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া একই অভিযানে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইদুল তরফদারকেও আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, “নাজিরপুরে মাদক কারবারি কিংবা সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না। উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশের এ সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সেপ্টেম্বর ২১, ২০২৫
মার্চ ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।