তোষকের নিচে লুকানো পাইপগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪৭ পিএম
শেয়ার করুন:
তোষকের নিচে লুকানো পাইপগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে বসতঘরের তোষকের নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও দুটি চাপাতিসহ মো. জাবেদ হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের কালা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাবেদ ওই গ্রামের মো. সিরাজ উদ্দিন মিন্টুর ছেলে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে সেনবাগ থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে জাবেদ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের তোষকের নিচে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান, একটি কার্তুজ ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। পরে অবৈধ অস্ত্র সংরক্ষণের দায়ে জাবেদকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে সেনবাগ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।