সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুরতলায় নির্মাণের দাবিতে মানববন্ধন

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০০ পিএম
শেয়ার করুন:
সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুরতলায় নির্মাণের দাবিতে মানববন্ধন

ফরিদপুরের সদরপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসনিক ভবন ‘খেজুরতলা’ এলাকায় দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগী জনগণ। সোমবার (৭ সেপ্টেম্বর) সদরপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার সাধারণ জনগণের পাশাপাশি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরাও অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, “২০১৭ সালে ইউনিয়নের নতুন ভবন খেজুরতলায় স্থাপনের প্রশাসনিক অনুমোদন মেলে। তবে সামসুন্নাহার নামে এক নারী এর বিরুদ্ধে আদালতে মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর মামলার দুটি রায়ই আমাদের পক্ষে আসে।” 

তিনি অভিযোগ করে বলেন, “আদালতের রায়ের পর প্রশাসন যখন টেন্ডার নোটিশ জারির চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী প্রতিপক্ষ হুমকি-ধমকি দিয়ে উন্নয়নকাজটি পুনরায় বন্ধ করার পাঁয়তারা চালাচ্ছে।”

মানববন্ধনে বক্তারা জানান, খেজুরতলায় ইউনিয়ন পরিষদের নিজস্ব জমি কেনা রয়েছে এবং প্রস্তাবিত নতুন ভবনের নকশাও (প্ল্যান) পাস হয়ে গেছে। বর্তমানে শুধু দরপত্র (টেন্ডার) আহ্বানের অপেক্ষা। দীর্ঘদিনের লালিত এ স্বপ্ন বাস্তবায়নের শেষ মুহূর্তে এসে প্রতিপক্ষের অযৌক্তিক বাধা ও হুমকিতে ক্ষুব্ধ ইউনিয়নবাসী।

সমাবেশ থেকে ভুক্তভোগী এলাকাবাসী প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। একই সাথে সকল ষড়যন্ত্র ও আইনি জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত খেজুরতলায় ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণকাজ শুরু করার জোর দাবি জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।