ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে আইসিইউতে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৪ পিএম
শেয়ার করুন:
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে আইসিইউতে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ এবং ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী তাঁর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রফেসর ড. কাকলী মুখোপাধ্যায়কে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।

এদিকে গুণী এই শিক্ষাবিদের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় সদরপুর সরকারি কলেজ পরিবারসহ শিক্ষার্থী ও সহকর্মীদের পক্ষ থেকে সকলের কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করা হয়েছে। মহান সৃষ্টিকর্তা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে আবার কর্মজীবনে ফিরিয়ে দেন—এই প্রার্থনা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।