এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার নজরুল ইসলাম।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ চলাকালীন ফরিদপুর জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন তারা ।
দিনব্যাপী জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং ভোটগ্রহণ কার্যক্রমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
এ সময় ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণও তারা নিবিড়ভাবে লক্ষ্য করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়, যাতে ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ সার্বক্ষণিকভাবে মাঠে দায়িত্ব পালন করছে এবং ভোটাররা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তিনি সকলকে শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী আচরণবিধি অনুসরণের আহ্বান জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।