এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইসরায়েলের সমাজ ও রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার স্বার্থেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে অপসারণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় আইনপ্রণেতা গিলাদ কারিভ। জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনায় নেতানিয়াহুর ‘চরম ব্যর্থতা’ এবং ৭ অক্টোবরের ঘটনার দায় এড়ানোর অভিযোগ তুলে তিনি এই দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গিলাদ কারিভ বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর কয়েক মাস ধরে নেতানিয়াহু গাজা সীমান্তবর্তী কিবুতজগুলোতে যাওয়া এড়িয়ে গেছেন। একইভাবে ওই দিন কী ধরনের নিরাপত্তা বিপর্যয় ঘটেছিল, সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর তদন্তের মুখোমুখি হতেও তিনি বারবার দায় এড়িয়ে চলেছেন।
নেতানিয়াহুর বিরুদ্ধে দেশের নিরাপত্তাকে বারবার বিপন্ন করার অভিযোগ এনে এই বিরোধী আইনপ্রণেতা বলেন, ‘জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনায় এমন চরম অযোগ্য একজন ব্যক্তির হাতে দেশের কিংবা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নির্ধারণের দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না।’ তিনি জোর দিয়ে বলেন, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো এখন ইসরায়েলি সমাজের টিকে থাকারই এক ‘অস্তিত্বমূলক প্রয়োজন’।
তদন্ত কমিশন নিয়ে বিরোধ
২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা খতিয়ে দেখতে ইসরায়েলের বিরোধী দলগুলো এবং দেশটির সাধারণ নাগরিক সমাজের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে একটি নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে। তবে নেতানিয়াহুর সরকার এ দাবি নাকচ করে দিয়েছে। রাষ্ট্রীয় কমিশনের পরিবর্তে সরকারের নিজস্ব তত্ত্বাবধানে একটি তদন্ত প্যানেল গঠনের পক্ষে অবস্থান নিয়েছে তারা। সমালোচকদের মতে, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দায় এড়াতেই সরকার এমন কৌশল নিয়েছে।
চাপের মুখে নেতানিয়াহু
বর্তমানে রাজনৈতিকভাবে বেশ চাপে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে তাঁর দল ‘লিকুদ পার্টি’র জনপ্রিয়তায় বড় ধরনের ধসের ইঙ্গিত মিলছে।
এছাড়া দেশের ভেতরে দুর্নীতির একাধিক মামলায় আদালতে তাঁর বিচার চলছে। আন্তর্জাতিক অঙ্গনেও তিনি কোণঠাসা; গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর দীর্ঘ আগ্রাসনে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রেক্ষাপটে দেশের ভেতরে ও বাইরে নেতানিয়াহু প্রশাসনের ওপর পদত্যাগের চাপ ক্রমেই তীব্র হচ্ছে।
এপ্রিল ১১, ২০২৬
সেপ্টেম্বর ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নীলফামারী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।