এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্র রাস লাফানের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারখানাটি কাতারের উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত। বৈশ্বিক প্রাকৃতিক গ্যাসের চাহিদার প্রায় ২০ শতাংশ এই কেন্দ্রটি থেকে সরবরাহ করা হয়ে থাকে।
গত রোববার (২১ জুন) কারিগরি ত্রুটির কারণে রাস লাফান শিল্প এলাকার একটি কারখানায় এ অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে স্বস্তির বিষয় হলো, এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষতিকারক গ্যাস লিকেজের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "কারিগরি ত্রুটির কারণে রাস লাফান শিল্প এলাকার একটি কারখানায় অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে বেসামরিক প্রতিরক্ষা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার ফলে কোনো হতাহত বা এমন কোনো গ্যাস নিঃসরণ ঘটেনি যা জনসাধারণের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।"
রাজধানী দোহার উত্তরে অবস্থানরত ফরাসি সংবাদসংস্থা এএফপির সাংবাদিকরা বিস্ফোরণের বিকট শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন। কাতারের রাষ্ট্রীয় জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে অভ্যন্তরীণ বাজারে গ্যাস সরবরাহকারী এই প্ল্যান্টটির কাঠামো বা উৎপাদনে বড় কোনো ক্ষতি হয়েছে কি না, তা এখনো স্পষ্ট করা হয়নি।
বিশ্বের অন্যতম প্রধান এলএনজি প্রক্রিয়াকরণ ও রপ্তানি কেন্দ্র রাস লাফান বৈশ্বিক ভূ-রাজনীতি ও জ্বালানি নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাতার এনার্জি এলএনজি প্ল্যান্ট, ডলফিন গ্যাস প্রসেসিং এবং পার্ল জিটিএলের মতো বিশালাকার সব জ্বালানি স্থাপনা এই শিল্প এলাকাতেই অবস্থিত।
এপ্রিল ২০, ২০২৬
জুন ৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
বরিশাল | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।