এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল রাতে পাকিস্তানি বিমান বাহিনী আফগান আকাশসীমা লঙ্ঘন করে এই হামলা চালায় বলে দাবি করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার।
আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাকিস্তানি সামরিক বাহিনী কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশের বেসামরিক ঘরবাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে। এসব হামলায় ১১টি শিশু, একজন নারী ও একজন বৃদ্ধসহ মোট ১৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
সংবাদ সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, খোস্ত প্রদেশের স্পেরা জেলায় একটি আবাসিক বাড়িতে চালানো হামলায় ৯ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। এছাড়া পার্শ্ববর্তী পাকতিকা প্রদেশের এক বাসিন্দা জানিয়েছেন, সেখানে পৃথক আরেকটি হামলায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দুই প্রতিবেশী দেশের সীমান্তে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছিল। এরপর সীমান্ত এলাকায় দীর্ঘদিন তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করলেও, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এই হামলাকে সবচেয়ে প্রাণঘাতী ও ভয়াবহ বলে মনে করা হচ্ছে।
জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসেই এসব সীমান্ত সংঘাত ও সহিংসতায় অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত এবং ৩৯৭ জন আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে চলা এই সীমান্ত উত্তেজনা দুই দেশের সম্পর্ককে নতুন করে সংকটে ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এপ্রিল ২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।