এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং শেনগেন অঞ্চলের বাইরে থাকা বিশ্বের ৬২টি দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশের সুযোগ বহাল রাখা হয়েছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। নতুন এই সিদ্ধান্তের ফলে যোগ্য ভ্রমণকারীরা কোনো ভিসা ছাড়াই নির্দিষ্ট মেয়াদে দেশটিতে অবস্থান করতে পারবেন।
অনুমোদিত সরকারি নির্দেশনা অনুযায়ী, এই তালিকায় থাকা দেশগুলোর নাগরিকেরা যেকোনো ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন জার্মানিতে অবস্থান করতে পারবেন। তবে এই স্বল্পমেয়াদি ভিসামুক্ত সুবিধার আওতায় তারা কেবল পর্যটন, ব্যবসায়িক বৈঠক কিংবা পারিবারিক পরিদর্শনের উদ্দেশ্যে দেশটিতে ভ্রমণ করতে পারবেন। এই সুবিধার অধীনে জার্মানিতে কোনো ধরনের কর্মসংস্থান বা চাকুরিতে যোগদানের সুযোগ থাকবে না।
ভিসা ছাড়া জার্মানি ভ্রমণের এই ৬২ দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। ফলে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে পূর্বের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ভিসা নিয়েই জার্মানিতে ভ্রমণ করতে হবে।
ভিসামুক্ত জার্মানি ভ্রমণের যোগ্য দেশসমূহ:
জার্মানিতে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে— আলবেনিয়া, অ্যান্ডোরা, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাহামাস, বার্বাডোস, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, ব্রুনাই, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকা, এল সালভাদর, জর্জিয়া, গ্রেনাডা, গুয়াতেমালা, হন্ডুরাস, হংকং ও ইসরায়েল।
তালিকায় আরও রয়েছে— জাপান, কিরিবাতি, কসোভো, ম্যাকাও, মালয়েশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মেক্সিকো, মাইক্রোনেশিয়া, মলদোভা, মোনাকো, মন্টিনিগ্রো, নিউজিল্যান্ড, উত্তর ম্যাসিডোনিয়া, নিকারাগুয়া, পালাউ, পানামা, প্যারাগুয়ে, পেরু, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সামোয়া, সান মারিনো, সার্বিয়া, সেশেলস এবং সিঙ্গাপুর।
এছাড়া সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, তিমোর-লেস্তে, টোঙ্গা, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, ভানুয়াতু, ভ্যাটিকান সিটি ও ভেনেজুয়েলার নাগরিকরাও এই স্বল্পমেয়াদি ভিসামুক্ত সুবিধা উপভোগ করতে পারবেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।