এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। সাত দিনব্যাপী এই বিশাল আয়োজনে অতিরিক্ত জনসমাগম ও তীব্র গরমের কারণে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। জার্মান সংবাদমাধ্যম ‘ওয়েল্ট’ (Welt)-এর এক প্রতিবেদনে একটি অত্যন্ত গোপনীয় সরকারি চিঠির বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
গোপন চিঠিতে আশঙ্কার তথ্য
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের একজন বেনামি সাংবাদিকের মাধ্যমে এই গোপন চিঠিটি জার্মান সংবাদমাধ্যমের হাতে এসেছে। চিঠিটি ইরানের রেডক্রস ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দেশটির ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের কাছে পাঠিয়েছে বলে দাবি করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, খামেনির বিদায়ী আয়োজনে লাখ লাখ মানুষের সমাগম ঘটবে। এতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলায় প্রায় ১,৫০০ থেকে ৩,০০০ মানুষ মারা যেতে পারেন এবং বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ হতে পারেন। এই পরিস্থিতি সামাল দিতে এবং নিখোঁজ ও মৃতদের বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে ইতিমধ্যে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে।
প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত কবর
সম্ভাব্য বিপর্যয় মোকাবেলায় তেহরানের ঐতিহ্যবাহী ‘বেহেস্ত-ই জাহরা’ কবরস্থানে নতুন করে কয়েক হাজার কবর প্রস্তুত করে রাখা হয়েছে। তেহরান পৌরসভার একজন কর্মী কবরের সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, তীব্র গরম এবং ধারণাতীত জনস্রোতে পরিস্থিতি ঠিক কেমন দাঁড়াবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, মৃতের সংখ্যা ৩ হাজারও ছাড়িয়ে যেতে পারে।
আগস্ট ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।