এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। রবিবার (১১ জানুয়ারি) ভোরে সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফের হোয়াইক্যং এলাকায় এক কিশোরী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোরের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এসময় সীমান্ত পেরিয়ে আসা গুলিতে ওই কিশোরীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত কিশোরীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। খবর পেয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সীমান্তে টহল জোরদার করার নির্দেশ দেন।
স্থানীয় হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় প্রায়ই গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। রবিবার সকালেও বেশ কয়েক রাউন্ড গুলি ও বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
এর আগে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।
এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে টিকতে না পেরে 'আরসা' গ্রুপের সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। সীমান্তে এমন অস্থিতিশীল পরিস্থিতি এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারিভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতে রবিবার সকাল থেকে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা।
মে ২১, ২০২৬
জুলাই ৪, ২০২৬
সেপ্টেম্বর ২৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।