এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবে অবৈধভাবে বসবাস, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে দেশজুড়ে সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত এক সপ্তাহের বিশেষ অভিযানে মোট ৭ হাজার ৭৬০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তার ও বহিষ্কারের বিস্তারিত:
অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে আইনভঙ্গের ধরন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে:
বাসস্থানসংক্রান্ত নিয়ম লঙ্ঘন: ৪ হাজার ৬০ জন।
সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন: ২ হাজার ৫৭৪ জন।
শ্রম আইনসংক্রান্ত অপরাধ: ১ হাজার ১২৬ জন।
মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ হাজার ৬৯০ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এছাড়াও, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ১৮৪ জনকে আটক করা হয়েছে, যাদের অধিকাংশ ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিক। পাশাপাশি দেশত্যাগের সময় ধরা পড়েছেন আরও ২৫ জন।
আইনি প্রক্রিয়া ও সতর্কতা:
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রায় ২২ হাজারের বেশি প্রবাসী বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। বহিষ্কারের পাশাপাশি প্রায় ১৪ হাজার ৫০০ জনকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণের নথিপত্র সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, অবৈধ প্রবাসীদের আশ্রয়, কর্মসংস্থান বা পরিবহনের মাধ্যমে সহায়তা করার দায়ে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আইন লঙ্ঘনকারী বা অবৈধ অভিবাসীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সহায়তায় ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।