এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও ফেডারেশন অফ বাংলাদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) স্কলারশিপ কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার ফলে ২০২৬ সালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থেকে ছয়জন শিক্ষার্থীকে (ফোবানা) গোলাম ফারুক ভুঁইয়া স্কলারশিপের জন্য মনোনীত করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি ) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে মনোনীত ছয় শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে স্কলারশিপের চেক হস্তান্তর করা হয়।
ফোবানা স্কলারশিপ এওয়ার্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল হাকিম। এছাড়াও অনুষ্ঠানে ফোবানা এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা এবং উপদেষ্টা গোলাম ফারুক ভূঁইয়া সহ আরও সদস্যবৃন্দ।
স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীরা হলেন গণিত বিভাগের তামান্না আক্তার, আইন বিভাগের হাবিবউল্লাহ, লোকপ্রশাসন বিভাগের ইহসানুল হক সাকিব, ম্যানেজমেন্ট বিভাগের মো. ইয়াসিন মিয়া, আইসিটি বিভাগের মো. আব্দুল্লাহ আল নোমান এবং ইংরেজি বিভাগের ওয়ালীউল্লাহ। তারা সবাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গণিত বিভাগের শিক্ষার্থী তামান্না বলেন, “FOBANA স্কলারশিপ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার উচ্চশিক্ষা চালিয়ে নেওয়ার পথে বড় সহায়তা হবে। সংস্থাটির কাছে আমার আবেদন থাকবে পরবর্তী বছরগুলোতে ও যেন এই বৃত্তি চালু রাখা হয় সেজন্য আমি কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাই ”
লোকপ্রশাসন বিভাগের ইহসানুল হক বলেন, “ শুকরিয়া রবের নিকট, আল্লাহ আমাকে এধরণের একটা স্কলারশিপ পাওয়ার সুযোগ করে দিয়েছে, এ ধরনের স্কলারশিপ কার্যক্রম আমাদের মধ্যে উৎসাহ ও উদ্যম বৃদ্ধি করবে। আমি কৃতজ্ঞ যে কুবি প্রশাসন এবং FOBANA GFB আমাদের জন্য এমন সুযোগ তৈরি করেছে।”
সংস্থাটির প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা বলেন, শিক্ষাই একটি জাতির টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি। ফোবানা সবসময় মেধাবী শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই উদ্যোগ শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
সংস্থাটির উপদেষ্টা গোলাম ফারুক ভূঁইয়া বলেন, ফোবানা এর এই স্কলারশিপ কার্যক্রম শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে, আমরা এটা আমাদের দায়িত্ব মনে করি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভবিষ্যতে শিক্ষাবান্ধব আরও কার্যক্রম গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে সভাপতি ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “ফোবানা-এর সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই সমঝোতা স্মারক শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে এবং দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা ভবিষ্যতেও ফোবানা এর সঙ্গে এই সহযোগিতা আরও সম্প্রসারণের চেষ্টা করব।”
ডিসেম্বর ৩০, ২০২৫
আগস্ট ১৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ আগস্ট, ২০২৬
মাগুরা | ২৭ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।