এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বরিশালের উদ্দেশ্যে যাত্রাপথে ভোর থেকেই ভুরঘাটায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। তার বরিশাল সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলে ব্যাপক প্রস্তুতির খবরও প্রকাশিত হয়েছে।
এ সময় কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবহন শ্রমিক, জেলে, চাকরিজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনেকেই ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে ভুরঘাটায় অবস্থান করেন এবং বরিশালের উদ্দেশ্যে রওনা দেন।
উপস্থিত ব্যক্তিরা জানান, প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে এবং তাঁর বক্তব্য শোনার আগ্রহ থেকেই তারা সকাল থেকেই ভুরঘাটায় সমবেত হন। এ সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় আয়োজকদের দাবি, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
নভেম্বর ১৬, ২০২৫
নভেম্বর ২৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
যুক্তরাষ্ট্র | ২৭ আগস্ট, ২০২৬
রংপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৭ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।