এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে অনুমোদিত সীমার অতিরিক্ত সার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে থাকা অতিরিক্ত ১৪০ বস্তা সার জব্দ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার সমিতিরহাট বাজারে সরকার অনুমোদিত সারের ডিলার নুর মোহাম্মদের ব্যবসা প্রতিষ্ঠান ‘হাফিজা ট্রেডার্স’-এ অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হাফিজা ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় গুদামে তল্লাশি চালিয়ে নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত ১৪০ বস্তা সারের মজুদ পাওয়া যায়। কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদের দায়ে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর ১২(৩) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নুর মোহাম্মদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অতিরিক্ত সারগুলো জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। অভিযানকালে কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা পল্লব কুমার বাগচীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস জানান, কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে ও সঠিক সময়ে সার সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি বা কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ৬ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।