এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের হুলাইল গ্রামে একটি চাষের পুকুর থেকে নিষিদ্ধ চায়না জাল ফেলে জোরপূর্বক মাছ শিকার ও বাধা দেওয়ায় হুমকি-ধমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও জানমালের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী আলাউদ্দিন শেখ বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, হুলাইল গ্রামের মৃত আতর আলী শেখের ছেলে আলাউদ্দিন শেখ গাজেরগাড়া ব্রিজ সংলগ্ন পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ৬০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটিতে সারা বছর জলাবদ্ধতা থাকায় তিনি সেখানে নিয়মিত মাছ চাষ করেন। সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র ওই পুকুরে নিষিদ্ধ চায়না জাল ফেলে মাছ শিকার শুরু করে। একাধিকবার নিষেধ করা সত্ত্বেও মাছ ধরা অব্যাহত রাখলে একপর্যায়ে আলাউদ্দিন শেখ পুকুর থেকে জাল তুলে ফেলেন।
ভুক্তভোগীর দাবি, জাল তুলে নেওয়ার পর ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইদ্রিস শেখ (৪১), হাসান শেখ (৫০) ও আক্তার শেখসহ (৪৫) কয়েকজন তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন। এমনকি পুকুরের মাটি কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা সালিসের উদ্যোগ নেন। তবে অভিযুক্তরা সালিসে উপস্থিত না হয়ে উল্টো গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আলাউদ্দিন শেখ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পক্ষের হাসান শেখ বলেন, “আমার ৯ বছর বয়সী ভাতিজা না বুঝে পুকুরে মাছ ধরেছিল। পরে বিষয়টি জানতে পেরে আমরা তাকে বারণ করি। এ বিষয়ে কোনো বিরোধ না রেখে আমরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করতে আগ্রহী।”
এ বিষয়ে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত জানান, “পুকুর থেকে মাছ শিকারের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ডিসেম্বর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।