এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোণা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ৭৫টি কম্বল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে নেত্রকোণা মডেল থানার এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার পূর্ব বাংলা শান্তি ফিলিং স্টেশনের পাশের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঠাকুরাকোণা ইউনিয়নের দুর্গাশ্রম এলাকা থেকে ২৫টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ৭৫টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কাশেম মিয়ার ছেলে সোলাইমান আহাম্মদ (২৩) এবং রুহী নয়াপাড়া ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে সানি (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, জব্দ করা ২৫টি বস্তার প্রতিটিতে তিনটি করে WOOLSPUN Creta Super Soft Mink Blanket ব্র্যান্ডের বিভিন্ন রঙের কম্বল ছিল। প্রতিটি কম্বলের আনুমানিক মূল্য ২ হাজার টাকা হিসেবে জব্দকৃত কম্বলের মোট বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা এসব কম্বল বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(বি) ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।