এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মহানগর ছাত্রদলের সাবেক এক নেতার অভিযোগের জবাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। তিনি বলেন, “কাউকে পছন্দ না হলেই তাকে ঢালাওভাবে ‘ফ্যাসিস্ট’ বানিয়ে দেওয়া ঠিক নয়।” একই সঙ্গে নিজের ছাত্রজীবনের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি জানান, তিনি নিজেও একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করেছেন।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু সরাসরি পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, “আপনি কুমিল্লায় আসার পর ফ্যাসিস্টরা এখানে চলে এসেছে, অথচ আপনি তাদের গ্রেপ্তার করছেন না।”
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এসপি মো. আনিসুজ্জামান বলেন, “এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এখানে কোনো মন্তব্য করতে হলে তথ্য-প্রমাণ নিয়ে কথা বলা উচিত।” নিজের ছাত্রজীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ছাত্রদল আমি নিজেও করেছি। আপনার বহু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করে এসেছি।”
পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ না তোলার আহ্বান জানিয়ে এসপি বলেন, “কাকে গ্রেপ্তার করা হবে, তা আইন অনুযায়ী নির্ধারিত হবে। ওসি কাকে গ্রেপ্তার করবে, সেই নির্দেশ আপনারা দিতে পারেন না।”
৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “এমন একটা সময় ছিল যখন কোথাও পুলিশ ছিল না। সেই নড়বড়ে অবস্থা থেকে পুলিশ বাহিনী আবার ঘুরে দাঁড়িয়েছে। গত ১৭ বছরে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়া হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র চার মাস। এই সরকারকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে।”
দেশে বিচারহীনতার অভিযোগ নাকচ করে দিয়ে পুলিশ সুপার বলেন, “বিচার হচ্ছে না—এ কথাটি সঠিক নয়। বিভিন্ন আলোচিত মামলায় বিচারক রায় দিয়েছেন, অনেকের ফাঁসির আদেশ হয়েছে এবং অনেক মামলার বিচার প্রক্রিয়া এখনো চলমান। আমি নিজেও অনেককে গ্রেপ্তার করেছি এবং চার্জশিট দিয়েছি।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৩ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।