এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো এক নাটকীয় ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের প্রেম, গোপন বিয়ে, পরবর্তীতে সেই প্রেমিক কর্তৃক বন্ধুর সঙ্গে প্রেমিকার বিয়ে দেওয়া এবং অবশেষে স্থানীয় সালিশে সমঝোতার মাধ্যমে বিচ্ছেদ ঘটিয়ে আবারও পুরোনো প্রেমিকের ঘরে ফিরে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
উপজেলার জামালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাঁধুলি খালকুলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁধুলি খালকুলা এলাকার বাসিন্দা রাইহান মৃধার (২৪) সঙ্গে পপি খাতুনের (২২) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় তিন বছর চার মাস আগে তারা গোপনে ‘কোর্ট ম্যারেজ’ করেছিলেন বলে দাবি করা হয়। তবে সেই বিয়ের বিষয়টি সম্পূর্ণ গোপন রেখে রাইহান কৌশলে তার ঘনিষ্ঠ বন্ধু নুরইসলামের সঙ্গে পপির পারিবারিকভাবে বিয়ে দেন।
বিয়ের পর নুরইসলাম ও পপির দাম্পত্য জীবনে একটি ছেলেসন্তানের জন্ম হয়। অপরদিকে, রাইহান মৃধাও পৃথক সংসার জীবন শুরু করেন এবং তার সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। তবে ভিন্ন সংসারে থেকেও রাইহান ও পপির মধ্যকার পুরোনো যোগাযোগ বন্ধ হয়নি। বিষয়টি ইতিপূর্বে জানাজানি হলেও পরিবারের শান্তি ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে স্বামী নুরইসলাম স্ত্রীকে ক্ষমা করে সংসার চালিয়ে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত বুধবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে রাইহান মৃধা ও পপি খাতুনকে একসঙ্গে পেয়ে আটক করে স্থানীয় জনতা। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং বিষয়টি নিষ্পত্তিতে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
সালিশে স্থানীয় ইউপি সদস্য মুকুল শিকদার, মহল্লার মাতব্বর মো. শাহিন শেখ, প্রিন্স সবুজ এবং নুরইসলামের পরিবারের পক্ষ থেকে মো. কবির হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে জুয়েল মন্ডল, হিরু মন্ডল, চঞ্চল শেখ, ইলিয়াস মন্ডল, আনোয়ার শেখ, সাগর শেখ ও এনামুল মৃধাসহ স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।
দীর্ঘ আলোচনার পর বিকেল সাড়ে ৩টার দিকে সালিশদারদের সিদ্ধান্তে পপি খাতুন ও নুরইসলামের বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটানো হয়। পরবর্তীতে পপিকে তার সাবেক প্রেমিক রাইহান মৃধার কাছে হস্তান্তর করা হয় এবং উপস্থিত গণ্যমান্যদের উপস্থিতিতে পারিবারিকভাবে তাদের নতুন করে বিয়ে সম্পন্ন করা হয় বলে জানা গেছে।
তবে সামাজিকভাবে এই জটিলতার সমাধান করা হলেও ঘটনাটির ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক আইনি নথি বা আদালতের নির্দেশনার তথ্য পাওয়া যায়নি। প্রচলিত আইন ও মুসলিম পারিবারিক আইন অনুযায়ী সালিশি বৈঠকের মাধ্যমে তাৎক্ষণিক তালাক এবং পুনর্বিবাহের আইনগত বৈধতা কতটুকু—তা নিয়ে স্থানীয় পর্যায়ে সচেতন মহলে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।