এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেপালের তিব্বত সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, মর্মান্তিক এ প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ জনে। এছাড়া দুর্যোগকবলিত দুর্গম এলাকাগুলোতে এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ ও যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে বড় একটি অংশই বিদেশি পর্যটক।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ৩৫৯ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে। পাহাড়ি নদীগুলোর তীব্র স্রোত ও ভূমিধসের কারণে উপদ্রুত এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
বিভিন্ন জেলায় লাশের মিছিল:
পুলিশ ও উদ্ধারকারী সূত্রের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে ভাটির জেলা চিতওয়ান থেকে। জেলাভিত্তিক মরদেহ উদ্ধারের পরিসংখ্যান:
চিতওয়ান: ১৩২ জন
পূর্ব নওয়ালপরাসি: ৮২ জন
ধাডিং: ৩৩ জন
গোর্খা: ৩০ জন
নুয়াকোট: ২৮ জন
তানাহুন: ২২ জন
রাসুয়া: ১৭ জন
পশ্চিম নওয়ালপরাসি: ১৫ জন
নিখোঁজদের তালিকায় পর্যটক ও নিরাপত্তাকর্মী:
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় বাসিন্দা, নিরাপত্তাকর্মী এবং পর্যটকসহ অন্তত ৮২৬ জনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বিচ্ছিন্ন হয়ে পড়াদের মধ্যে উদ্ধার তৎপরতায় নিয়োজিত নেপালি সেনাবাহিনীর ৪৪ জন, নেপাল পুলিশের ২৮ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ১৩ জন সদস্য রয়েছেন। এছাড়া এই তালিকায় ৫১৭ জন বিদেশি এবং ১২৭ জন স্থানীয় পর্যটক রয়েছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নেপাল ও চীনের তিব্বত অংশ মিলিয়ে নিখোঁজের প্রকৃত সংখ্যা অন্তত এক হাজার। নিখোঁজ বিদেশি পর্যটকদের সংখ্যা প্রায় ৭০০, যার মধ্যে প্রতিবেশী দেশ ভারতের নাগরিকই সবচেয়ে বেশি (অন্তত ১৭৭ জন)।
প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ি ঢলের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজ পরিচালনায় বেগ পেতে হচ্ছে জরুরি পরিষেবা ও সামরিক বাহিনীকে। নিখোঁজদের সন্ধানে নদী অববাহিকা ও পাহাড়ি খাদগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।