মথুরাপুরে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে ব্যাপক গণসংযোগ ও পোস্টার বিতরণ

কুষ্টিয়া(দৌলতপুর) প্রতিনিধি:
২৭ আগস্ট, ২০২৬ ৭:২০ পিএম
শেয়ার করুন:
মথুরাপুরে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে ব্যাপক গণসংযোগ ও পোস্টার বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২নং মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরজ উল্লাহর পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী পোস্টার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মথুরাপুর বড় বাজারসহ আশপাশের জনবহুল এলাকায় প্রার্থীর সমর্থকেরা এ প্রচারণা চালান। কর্মসূচি চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট এবং সাধারণ পথচারীদের হাতে প্রার্থীর নির্বাচনী পোস্টার তুলে দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করে মোঃ ফরজ উল্লাহর পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন সমর্থকেরা।

জানা যায়, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরজ উল্লাহর নির্বাচনী পোস্টারে মথুরাপুর ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নানামুখী প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—স্থানীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার হাত ধরে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়া, ইউনিয়ন পরিষদকে শতভাগ জনবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং জন্মনিবন্ধনসহ সকল নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করা। 

এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় বিশেষ ফাউন্ডেশন গঠন, অসহায় মানুষের জন্য চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, গ্রামীণ রাস্তাঘাটের টেকসই সংস্কার এবং তরুণ সমাজকে বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

প্রচারণায় অংশ নেওয়া সমর্থক ও স্থানীয় ব্যক্তিবর্গ বলেন, "মথুরাপুর ইউনিয়নের সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশা পূরণে মোঃ ফরজ উল্লাহ কাজ করতে চান। নির্বাচিত হলে তিনি জনগণের মতামতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সেবার আধুনিকায়ন নিশ্চিত করবেন।"

পোস্টার বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ক্রমেই বাড়ছে। এরই অংশ হিসেবে মথুরাপুর বড় বাজারে মোঃ ফরজ উল্লাহর এই ব্যাপক গণসংযোগ ও পোস্টার বিতরণ নির্বাচনী আমেজে নতুন মাত্রা যোগ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।