এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বারের মতো হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত (মনোনীত) হয়েছেন। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সঞ্জয় গুপ্ত ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি সাবেক সফল মন্ত্রী, আগৈলঝাড়া উপজেলার প্রতিষ্ঠাতা, গৌরনদী-আগৈলঝাড়ার আধুনিক রূপকার এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান প্রয়াত বাবু সুনীল কুমার গুপ্তের কনিষ্ঠ পুত্র।
সঞ্জয় গুপ্ত পুনরায় ট্রাস্টি নির্বাচিত হওয়ার সংবাদ এলাকায় পৌঁছালে আগৈলঝাড়া ও গৌরনদীর সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও সন্তোষ দেখা দেয়। তাঁর এই পুনর্নিয়োগে আগৈলঝাড়া ও গৌরনদীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জননেতা জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদারকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।
স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সঞ্জয় গুপ্তকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, তিনি তাঁর যোগ্য নেতৃত্বের মাধ্যমে ট্রাস্টের ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবেন। একই সাথে পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি দেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ সুদৃঢ় করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।
সেপ্টেম্বর ২১, ২০২৫
অক্টোবর ২৭, ২০২৫
সেপ্টেম্বর ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।