এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ ও অভিমানের জেরে নজরুল বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত নজরুল বিশ্বাস উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নজরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নেওয়া ঋণের চাপে জর্জরিত ছিলেন। এ নিয়ে গত সোমবার (৭ সেপ্টেম্বর) পারিবারিক বিষয়ে তাঁর সঙ্গে স্ত্রী হাসি বেগমের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে হাসি বেগম একই গ্রামে অবস্থিত বাবার বাড়িতে চলে যান।
পরদিন মঙ্গলবার স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান নজরুল। তবে স্ত্রী তাঁর সঙ্গে ফিরতে রাজি না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এর কিছুক্ষণ পর শ্বশুরবাড়ির পাশের একটি কাঁচা রাস্তায় নজরুলকে ছটফট করতে ও অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয়দের ধারণা, স্ত্রীর ওপর অভিমান করে তিনি বিষপান করেছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।