হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান, তথ্য দিলেই পুরস্কার

অনলাইন ডেস্কঃ
৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৯ এএম
শেয়ার করুন:
হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান, তথ্য দিলেই পুরস্কার

দেশব্যাপী বিভিন্ন সময়ে বেহাত বা হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমন্বিত অভিযান সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

র‍্যাব মিডিয়া উইংয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হারানো সরকারি অস্ত্রের সন্ধান ও সঠিক তথ্য দিয়ে যৌথ অভিযানে সহায়তা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে র‍্যাব। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাঁর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে যথাযথ পুরস্কার প্রদান করা হবে।

তথ্য দেওয়ার মাধ্যমসমূহ:  
হারানো সরকারি অস্ত্র সম্পর্কে তথ্য জানাতে র‍্যাবের পক্ষ থেকে বেশ কয়েকটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলো হলো:  
০১৭৭৭৭১১৪৪১  
০১৭৭৭৭১১৪৪২  
০১৭৭৭৭১১৪৪৩ 
০১৭৭৭৭১১৪৪৪ এবং  
০২৫৫৬৬৯৯৯৯

সরাসরি ফোন করার পাশাপাশি উল্লেখিত নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ (WhatsApp), ইমো (Imo), টেলিগ্রাম (Telegram) ও ভাইবার (Viber)-এর মাধ্যমেও যে কেউ তথ্য পাঠাতে পারবেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবিলম্বে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‍্যাব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।