এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফরে যাচ্ছেন। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী জানান, সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দেশব্যাপী বৃহৎ পরিসরে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বর্তমান সরকার ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "পদ্মা ব্যারেজ বাংলাদেশের কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। এই প্রকল্পের বিষয়ে সরকার খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং এটি অনুমোদনের জন্য একনেক (ECNEC) সভায় উপস্থাপন করা হবে।"
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিস্তারিত তুলে ধরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও জানান, আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে তিস্তা মহাপরিকল্পনা। এছাড়া সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার আওতায় কোন কোন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে, সে বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা এবং কৃষি খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর এই সফর এবং খাল খনন কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।