এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জেলা প্রশাসকদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেন, জেলা প্রশাসকরা রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ জনগণের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করেন।
মঙ্গলবার (৫ মে) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সম্মানে সুপ্রিম কোর্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান বিচারপতি জেলা প্রশাসকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যকালে প্রধান বিচারপতি ডিসিদের স্মরণ করিয়ে দেন যে, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করার সময় তাঁদের দায়বদ্ধতা অনেক। তিনি বলেন, “জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা এবং সর্বোপরি নিজের বিবেকের কাছে যে দায়বদ্ধতা রয়েছে, তা সর্বদা মনে রাখতে হবে। সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার পরিচয় দিয়ে দায়িত্ব পালন করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের অংশ হিসেবে দেশের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা দেশের বিচার বিভাগের সর্বোচ্চ অভিভাবক প্রধান বিচারপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সেখানে মাঠ পর্যায়ে প্রশাসন পরিচালনায় বিচার বিভাগের সাথে সমন্বয় ও আইনি নানা বিষয়ে আলোকপাত করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।