এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, কেবল পরীক্ষার সময় নয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনতে ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করতে হবে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ড কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় গত কয়েক বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের তুলনামূলক চিত্র নিয়ে আলোচনা করা হয়। এ সময় গত বছরের তুলনায় পাসের হার কমে যাওয়ার কারণ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘পূর্ববর্তী বছরগুলোতে হয়তো নকলের প্রবণতা বা কোনো অনিয়ম ছিল, যে কারণে পাসের হার অস্বাভাবিক ছিল। এবার তা হতে দেওয়া হবে না। পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।’
নকল রোধে বোর্ড কর্মকর্তা ও শিক্ষকদের সর্বোচ্চ সতর্ক ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়াসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় উপস্থিত সংশ্লিষ্টরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।