এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’র নাম উল্লেখ করতে গিয়ে তিনি একে ‘ট্রাম্প প্রণালি’ (স্ট্রেইট অব ট্রাম্প) বলে অভিহিত করেছেন।
সম্প্রতি মিয়ামিতে সৌদি-সমর্থিত একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের স্বার্থে হরমুজ প্রণালি অবশ্যই উন্মুক্ত রাখতে হবে। তবে বক্তব্য দেওয়ার সময় তিনি ভুলবশত এর নাম দেন ‘স্ট্রেইট অব ট্রাম্প’।
নিজের ভুল বুঝতে পেরে তাৎক্ষণিক সংশোধনী দিয়ে ট্রাম্প বলেন, “আমি আসলে হরমুজ প্রণালির কথা বলছি। দুঃখিত, এটি একটি বড় ভুল হয়ে গেছে।” তিনি আরও যোগ করেন, “গণমাধ্যম হয়তো বিষয়টি নিয়ে অনেক কথা বলবে। তবে আপনারা জানেন, আমার ক্ষেত্রে এমন ভুল সচরাচর ঘটে না।”
ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়ে ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিকে নিরাপদ রাখা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করাই যেকোনো সমঝোতার মূল শর্ত হতে পারে। যদিও তেহরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার কথা স্বীকার করেনি।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জলপথ। বিশ্ববাজারে সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল এই রুট দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, যা বিশ্ববাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি করেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।