এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহের শপথ নেওয়ার চব্বিশ ঘণ্টা পার না হতেই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হলো দেশটি। শনিবার নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সাথে গ্রেপ্তার হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও।
শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, গত বছরের সেপ্টেম্বরে অলি সরকারের সময় সংঘটিত দুর্নীতিবিরোধী বিক্ষোভে ৭৬ জন নিহতের ঘটনায় তদন্তের স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে নেপালে ‘জেন-জি’ বা তরুণ প্রজন্মের নেতৃত্বে ব্যাপক দুর্নীতিবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় বিক্ষোভ দমনে সরকারের নেওয়া সহিংস পদক্ষেপে হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় মাথায় নিয়ে কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন। সম্প্রতি এ বিষয়ে গঠিত তদন্ত প্যানেলের প্রতিবেদনে বলা হয়, রক্তক্ষয়ী ওই সহিংসতা বন্ধে অলি ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। এই প্রতিবেদনের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হলো।
শনিবার সকালে অলি’র দলীয় বাসভবন থেকে তাকে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন নেপালের কমিউনিস্ট পার্টির (ইউএমএল) জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহি।
উল্লেখ্য, গত বছর অলি সরকারের পতনের পর সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত ৫ মার্চ নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তরুণ প্রজন্মের বিপুল সমর্থনে বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন 'রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি' (আরএসপি) ২৭৫টি আসনের মধ্যে ১৮২টিতে জয়লাভ করে ইতিহাস গড়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এক সময়ের জনপ্রিয় র্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ।
বিশ্লেষকদের মতে, নেপালের রাজনীতিতে বালেন্দ্র শাহের এই জয় কেবল একটি রাজনৈতিক দলের পরিবর্তন নয়, বরং এটি তরুণ প্রজন্মের এক নতুন জাগরণ। অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেপ্তার হওয়ার ঘটনা নেপালের রাজনীতিতে দায়বদ্ধতার এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।
সেপ্টেম্বর ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।