এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পাল্টা জবাব হিসেবে পারস্য উপসাগরীয় তিন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কুয়েত, কাতার ও বাহরাইনে থাকা মার্কিন স্থাপনাগুলোতে এই হামলা পরিচালনা করে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দিনের শুরুতে এই অভিযান চালানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। ইরানের সেনাবাহিনীর দাবি, তাদের এই হামলায় কুয়েতে অবস্থিত একটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কাতারের একটি আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং বাহরাইনের একটি জ্বালানি সংরক্ষণাগার সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম ‘প্রেস টিভি’র প্রতিবেদন অনুযায়ী, কুয়েত ও বাহরাইনে অবস্থিত ৪টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটির সংবেদনশীল স্থাপনায় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স আঘাত হেনেছে। লক্ষ্যবস্তু করা ঘাঁটিগুলোর মধ্যে রয়েছে—কুয়েতের আরিফজান ও আলি আল সালেম এবং বাহরাইনের জুফায়ের ও শেখ ইসা ঘাঁটি।
উত্তেজনার সূত্রপাত
আইআরজিসির এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দক্ষিণ ইরানের বিভিন্ন বেসামরিক অবকাঠামো এবং উত্তরাঞ্চলের গোলেস্তান প্রদেশের একটি সেতুতে বিমান হামলা চালায়। তেহরানের দাবি অনুযায়ী, মার্কিন ওই হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর জবাবেই ইরান তাৎক্ষণিক এই পাল্টা ব্যবস্থা গ্রহণ করে।
এদিকে, মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের উপকূলীয় অঞ্চলে প্রায় ৯০টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুদাম এবং নৌ-অবকাঠামো অন্তর্ভুক্ত ছিল। সেন্টকমের দাবি, এর আগের দিনও তারা ইরানে ৮০টিরও বেশি সামরিক স্থাপনায় অভিযান চালিয়েছে।
পাল্টা হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের কাতার ও বাহরাইনে মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট অন্তত ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন সম্প্রতি স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘন করার কারণেই এই যুদ্ধংদেহী পরিস্থিতির তৈরি হয়েছে।
বাহরাইনের দাবি
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বাহরাইন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। বাহরাইনের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই হামলাকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো একটি আগ্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে। তবে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি তারা।
এপ্রিল ৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।