এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবারের এই প্রাণঘাতী হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হামলার আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ লেবাননের ৯টি গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার জন্য চূড়ান্ত সতর্কতা জারি করে। এরপরই অঞ্চলটিতে ব্যাপক গোলাবর্ষণ ও বিমান হামলা চালানো হয়।
পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি দাবি করেছে, তারা আইডিএফ-কে লক্ষ্য করে রকেট, কামান এবং ড্রোনসহ ২০টিরও বেশি আক্রমণ পরিচালনা করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্বীকার করেছে যে, হিজবুল্লাহর এই হামলায় তাদের অন্তত তিনজন সেনা আহত হয়েছেন।
এমন এক উত্তপ্ত পরিস্থিতিতেও শান্তি ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী ১৪ ও ১৫ মে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে দুই দিনব্যাপী এক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
তবে মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। একদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ‘যুদ্ধবিরতি বহাল আছে’, অন্যদিকে লেবাননে নিহতের সংখ্যা এবং ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুংকার পুরো শান্তি প্রক্রিয়াকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।
মার্চ ৩০, ২০২৬
এপ্রিল ১১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।