এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটি পুরোপুরি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং তোপে দিশেহারা হয়ে পড়েছে পাকিস্তানের টপ অর্ডার। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে স্কোরবোর্ডে ৭২ রান যোগ করতেই সফরকারীরা হারিয়েছে গুরুত্বপূর্ণ ৪টি উইকেট।
রোববার (১০ মে) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। তবে দিনের শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে তারা।
বল হাতে আজ অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন পেসার তাসকিন আহমেদ। মাশরাফী বিন মোর্ত্তজা ও শাহাদাত হোসেন রাজিবের পর বাংলাদেশের তৃতীয় পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। এই সেশনে তাসকিন সাজঘরে ফিরিয়েছেন সেঞ্চুরিয়ান আজান আওয়াইশ ও শান মাসুদকে। শতক হাঁকানো আজান নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন, আর শান মাসুদ ক্যাচ দেন সাদমান ইসলামের হাতে।
তাসকিনের পেস আক্রমণের পাশাপাশি স্পিন ঘূর্ণিতে পাকিস্তানকে বিপদে ফেলেছেন মেহেদী হাসান মিরাজও। এই অফস্পিনার তুলে নিয়েছেন সৌদ শাকিল ও আব্দুল্লাহ ফজলের মূল্যবান উইকেট দুটি।
দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানের হয়ে বর্তমানে ক্রিজে লড়াই করছেন সালমান আলী আঘা ও মোহাম্মদ রিজওয়ান। বিরতি কাটিয়ে তারা দলের হাল ধরতে পারেন কি না, এখন সেটিই দেখার বিষয়।
সেপ্টেম্বর ১০, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
এপ্রিল ২৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।