এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানকে দুর্বল করার মার্কিন চেষ্টা ব্যর্থ হয়েছে এবং ওয়াশিংটন এখন একটি ‘নতুন কৌশল’ খুঁজছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেখারচি বলেছেন, হরমুজ প্রণালিতেও নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। বর্তমানে উদ্ভূত পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য চরম বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত রূপ নিয়েছে।
জেনারেল শেখারচি আরও উল্লেখ করেন, চলমান যুদ্ধাবস্থা থেকে ওয়াশিংটনের সরে আসার সম্ভাবনা অনেকাংশেই ‘জায়োনিস্টদের’ অনুমতির ওপর নির্ভর করছে।
মার্কিন হামলা স্থগিতের খবর
এদিকে ইরানে প্রায় দুই সপ্তাহ ধরে চলা ধারাবাহিক বিমান হামলার পর, শুক্রবার মার্কিন সামরিক বাহিনীকে নতুন করে কোনো আক্রমণ না চালানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নীতিবিষয়ক ওয়েবসাইট ‘অ্যাক্সিওস’-এর একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, টানা ১৩ দিন বিমান হামলার অনুমোদন দেওয়ার পর শুক্রবার মার্কিন বাহিনীর নতুন কোনো আক্রমণ পরিকল্পনায় সম্মতি দেননি ট্রাম্প। তবে এই স্থগিতাদেশ সাময়িক কোনো পদক্ষেপ নাকি যুক্তরাষ্ট্রের বড় কোনো নীতিগত পরিবর্তনের ইঙ্গিত, তা এখনো স্পষ্ট নয়।
মার্চ ১৪, ২০২৬
এপ্রিল ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।