এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর টম্বলেনে একটি ছোট বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (২৮ জুন) সকালে ন্যান্সি-এসে বিমানবন্দরের কাছে টম্বলেন পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপির বরাত দিয়ে জানা গেছে, বিমানটি ন্যান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কিছু সময় পরই দুর্ঘটনার মুখে পড়ে। তবে উড্ডয়নের সময় বিমানটিতে ঠিক কতজন যাত্রী ও ক্রু ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয় মিউরথ-এ-মোসেল প্রিফেকচার কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার গভর্নর ইউভ সেগি স্বশরীরে ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকাজের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দলসহ সংশ্লিষ্ট সকল সেবা সংস্থাকে তাৎক্ষণিকভাবে সক্রিয় করা হয়েছে।
জুন ৯, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৩ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।