এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানে ইসরাইলের ধারাবাহিক বোমাবর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বে স্থায়ী ফাটল ধরার আশঙ্কা দেখা দিয়েছে।
ওয়াশিংটন পোস্টের কলামিস্ট এবং ‘দ্য ক্যাপিটল হিল শো’-এর সঞ্চালক টিম কনস্ট্যান্টাইনের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
কনস্ট্যান্টাইন আল-জাজিরাকে বলেন, “গত তিন-চার দিনে ইসরাইল ও নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের যে মাত্রার ক্ষোভ ও হতাশা আমি দেখেছি, তা আগে কখনো চোখে পড়েনি।”
সূত্রের খবর, সোমবার ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে কথোপকথন হয়। এরপরই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর বার্তা দিয়ে বলেন, ইসরাইল ও ইরানকে অবিলম্বে এই ‘গোলাগুলি’ বন্ধ করতে হবে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প বর্তমানে চরম অসন্তোষের পর্যায়ে রয়েছেন। তাদের মধ্যকার অতীতে যে প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, তা আর আগের অবস্থায় ফিরে না আসার সম্ভাবনা প্রবল।
বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ও ইসরাইলি আগ্রাসনের বিষয়ে দুই নেতার বিপরীতমুখী অবস্থানই এই বন্ধুত্বের সম্পর্কের অবনতির মূল কারণ।
এপ্রিল ১৭, ২০২৬
এপ্রিল ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।