এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার এ ঘটনা ঘটলেও মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রতিবেদনে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার সময় হেলিকপ্টারটিতে দুজন ক্রু ছিলেন। তবে সৌভাগ্যবশত তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও তাদের শারীরিক অবস্থা সম্পর্কে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
নিউইয়র্ক টাইমসের তথ্যানুযায়ী, দুটি ভিন্ন সূত্রের বরাতে জানানো হয়েছে যে, হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, নাকি অন্য কোনো কারণে এটি ভূপাতিত হয়েছে—তা এখনো স্পষ্ট নয়। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস কিংবা মধ্যপ্রাচ্যবিষয়ক সামরিক ইউনিট 'সেন্ট্রাল কমান্ড' কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত রবিবার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে মিসাইল হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই হরমুজ অঞ্চলে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনা ঘটল।
সাম্প্রতিক সময়ে ইরান-ইসরায়েল সংঘাতের আবহে বেশ কয়েকটি ড্রোন ও যুদ্ধবিমান ধ্বংসের খবর পাওয়া গেলেও, গত তিন মাসের যুদ্ধের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো 'অ্যাপাচি' হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল।
আগস্ট ৩১, ২০২৬
ডিসেম্বর ১৯, ২০২৫
সেপ্টেম্বর ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।