এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেদারল্যান্ডসের রটারডাম শহরের ঐতিহাসিক ‘মেভলানা মসজিদে’ হামলা, ভাঙচুর ও চরম অবমাননাকর আচরণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত এ ন্যক্কারজনক ঘটনা ঘটায়।
প্রত্যক্ষদর্শী ও মসজিদ কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অতর্কিত এই হামলা চালায়। হামলাকারীরা মসজিদের একটি মোজাইক দেয়াল ভেঙে ফেলে এবং ভবনের দিকে বিয়ারের বোতল নিক্ষেপ করে। শুধু তাই নয়, মসজিদের সামনের দেয়ালে প্রস্রাব করার মতো ঘৃণ্য কাজও করেছে তারা।
এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন)। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হামলার সময় মসজিদ কর্তৃপক্ষ বারবার পুলিশের সহায়তা চেয়ে যোগাযোগ করলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করার অনেক পরে পুলিশ সেখানে উপস্থিত হয়।
আইএসএনের অভিযোগ, ঘটনার পর উপস্থিত পুলিশ কর্মকর্তারা বিষয়টিকে ‘জরুরি হুমকি’ হিসেবে গুরুত্ব দেননি। পুলিশের এমন উদাসীন ও দায়সারা আচরণ স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর নিরাপত্তাহীনতা ও ক্ষোভের জন্ম দিয়েছে। মুসলিম বিদ্বেষী এমন হামলা এবং পুলিশের কথিত নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সংস্থাটি ইতোমধ্যেই আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করেছে এবং বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে তদন্তের দাবি জানিয়েছে।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডসে মুসলিম সম্প্রদায় ও মসজিদগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ইবাদতকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় অধিকার রক্ষায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে স্থানীয় মুসল্লিরা চরম আতঙ্ক ও অস্বস্তির মধ্যে রয়েছেন।
ফেব্রু ২৩, ২০২৬
এপ্রিল ১৪, ২০২৬
এপ্রিল ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।