এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন “পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব”-এর উদ্যোগে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সার্টিফিকেট, ক্রেস্ট ও বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) ব্রাহ্মনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। উল্লেখ্য, তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়, যাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে এই ২০ জনকে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদপত্র, সম্মাননা ক্রেস্ট এবং প্রথম ৬ মাসের বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া আরও ৭ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের সভাপতি ও সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. ওসমান মোল্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আবেদ আলী ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন EPL গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল গনি মিয়া।
সংগঠনের কোষাধ্যক্ষ ও বিসিএস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সুপারিশপ্রাপ্ত তারিকুর রহমান অঙ্কনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনার্স ক্লাব গণগ্রন্থাগারের সভাপতি ও পুরাপাড়া কে.জি. স্কুলের প্রধান শিক্ষক এস. এম. ইউসুফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান ও সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তোলার এবং অনার্স ক্লাব গণগ্রন্থাগারের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অনার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সরকারি তোলারাম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. গিয়াস উদ্দীন সমাজের বিত্তবানদের প্রতি এই মেধাবৃত্তি কার্যক্রমের পরিধি আরও বাড়াতে সহযোগিতার আহ্বান জানান। এর পাশাপাশি সুবিধাবঞ্চিত ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিকল্প উপায়ে মূল্যায়নের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণের কথাও তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রায় ৪০ জন শিক্ষার্থী ও ২৫ জন অভিভাবক অংশগ্রহণ করেন। অভিভাবকদের পক্ষ থেকে আক্তারুজ্জামান ক্লাবের এই মহৎ উদ্যোগের প্রশংসা করে সদস্যদের শুভকামনা জানান এবং ফরিদ আহম্মেদ মেধাবৃত্তি কার্যক্রমের পরিধি ভবিষ্যতে আরও সম্প্রসারণ করার আহ্বান জানান।
শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ গঠনে অনার্স ক্লাবের এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।