এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালীতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে গানের আসর বসানোর অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (৩০ মে) বাড়ৈখালী সেবক সংঘ ক্লাব মাঠে এই আয়োজন করা হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ৈখালী বাজার সংলগ্ন শাহ কামাল শাহ মাজারের পক্ষ থেকে ওই বাউল গানের আয়োজন করা হয়। আয়োজকদের মধ্যে ছিলেন মাজার কমিটির সভাপতি ও বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক চেয়ারম্যান হাজী মো. সেলিম তালুকদার এবং মাজার কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক সেন্টু মেম্বার।
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দিনে এমন আয়োজনে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বিএনপি নেতারা এটিকে ‘রাজনৈতিক উসকানিমূলক’ বলে অভিহিত করেছেন।
এ বিষয়ে সেবক সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক আহসান আল উজ্জ্বল বলেন, ‘প্রতি বছরই মাজারের গানের আসরের জন্য মাঠটি ব্যবহার করা হয়। এর জন্য আলাদা অনুমতির প্রয়োজন হয় না। গতকাল আমি দলীয় কাজে ঢাকায় ছিলাম, তাই এ বিষয়ে আমি অবগত নই।’
ঘটনার বিষয়ে শাহ কামাল শাহ মাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. সেলিম তালুকদার বলেন, ‘গানের আসরে স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক, যুবদলের সভাপতি বাবুল ও বিএনপি নেতা হাফিজ উপস্থিত ছিলেন। কেউ আমাদের জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর বিষয়টি স্মরণ করিয়ে দেয়নি। বিষয়টি জানালে আমরা দোয়া-মোনাজাতের ব্যবস্থা করতাম। এ বিষয়ে আমাদের ভুল হয়েছে।’
এ ব্যাপারে বাড়ৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘বিষয়টি আমি আগে অবগত ছিলাম না। তবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে এ ধরনের আয়োজনের তীব্র নিন্দা জানাচ্ছি।’
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
রাজবাড়ী | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।