এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ডের হিদাডাঙ্গা গ্রামে বসতবাড়ির পাশে ও খালপাড়ে উন্মুক্ত স্থানে পৌর বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে ওই স্থানে ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশ দূষণ, তীব্র দুর্গন্ধ এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির প্রতিবাদে এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন।
শনিবার (৩১ মে) সকালে হিদাডাঙ্গা সুইচগেট চত্বরে দুই ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানবন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বসতবাড়ি, কৃষিজমি ও খালের পাশে নিয়মিত ময়লা ফেলার কারণে এলাকার পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। দুর্গন্ধের কারণে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তারা অবিলম্বে ওই স্থানে ময়লা ফেলা বন্ধ করে বিকল্প কোনো স্থানে বর্জ্য ব্যবস্থাপনার জোরালো দাবি জানান।
বক্তব্য রাখেন—আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক শরীফ মো. গোলাম মওলা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আনিসুজ্জামান জনি, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর সৈয়দ রোমান আলী, স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম মৃধা ও সৈয়দ ইমরান প্রমুখ।
এ সময় আন্দোলনকারীরা ‘হিদাডাঙ্গায় ময়লা ফেলা বন্ধ করো, জনস্বাস্থ্য রক্ষা করো, পরিবেশ বাঁচাও’—সংবলিত স্লোগান দেন। মানববন্ধন শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সেই সঙ্গে একটি স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য আলফাডাঙ্গা গড়ে তুলতে তারা সকলের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও দাবিগুলো আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নত ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় জনগণের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর সমাধান করা হবে।’
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।