এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) শেখরনগর ইউনিয়নে মীর সরফত আলী সপু’র পক্ষ থেকে এই কর্মসূচি পরিচালিত হয়।
দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ।
এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি মনির হোসেন পিন্টু, উপজেলা তাতী দলের সদস্যসচিব সজিব হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম, কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির টুটুল, উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক আল সাহাত খান ও সুমন, কেয়াইন ইউনিয়ন আহ্বায়ক আব্দুর রহিম, কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ফায়সাল আলী, বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম, সহসভাপতি লিমন, চিত্রকোট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শোয়েব শেখ, চিত্রকোট মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আশরাফুল, জিয়া সাইবার ফোর্সের সহসভাপতি ফয়সাল আহমেদ রাব্বি ও ইমন মোল্লা প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই সময়ের দাবি। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নীলফামারী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।