এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে রামচন্দ্রপুর ব্রিজের কাছ থেকে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে নিহত ব্যক্তি উপুড় হয়ে পড়েছিলেন এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়রা ঘটনাস্থল থেকে পুলিশকে অবহিত করলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শিমুল মোল্যা বলেন, “এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ফরিদপুর থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের জন্য একটি দল এসেছে। রোববার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হবে।”
সহকারী পুলিশ সুপার (বোয়ালমারী-মধুখালী সার্কেল) আজম খান জানান, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, কোনও গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ পোস্টমর্টেম এবং তদন্ত শেষে জানা যাবে।”
মে ১৩, ২০২৫
মার্চ ৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।