এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ"এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুজন–সুশাসনের জন্য নাগরিকের পিরোজপুর জেলা কমিটির আয়োজনে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) পিরোজপুরে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সুজনের সভাপতি মুনিরুজ্জামান নাসিম। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ।
বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনের সাবেক সভাপতি সেখ সাইদুর রহমান,অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল এবং বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। এছাড়াও সদর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সচেতন নাগরিকরা আলোচনায় অংশ নেন।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচন আন্তর্জাতিক আইন ও চুক্তি অনুযায়ী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণ মূলকভাবে আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, সরকারকে শতভাগ নিরপেক্ষ থেকে নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা করতে হবে। নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপরও জোর দেন তারা। এসময় বক্তারা দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং আইনি সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীন ও শক্তিশালী করার দাবি জানান। শুধুমাত্র রাজনৈতিক দল নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেও নির্দলীয় অংশগ্রহণ সহজতর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
আলোচনায় আরও অংশ নেন ড. আব্দুল্লাহ হিল মাহমুদ, খালেদা আক্তার হেনা, মাইনুল আহসান মুন্না, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী, অনুপ কুমার সিকদার, জহিরুল হক টিটুসহ অন্যান্যরা।
জুন ২৩, ২০২৬
অক্টোবর ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।